1. admin@alokitodesh.com : admin :
শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

‎জবি প্রতিনিধি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সি-র আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’ সম্পন্ন হয়েছে।

জানা যায়, আজ ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার  মো. জাহিদুল ইসলাম মিয়াজী এবং প্রধান আলোচক ছিলেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক  ড. ইমরানুল হক।

‎এর আগে ২১ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

‎সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। সেখানে উচ্চশিক্ষা, ভর্তি সুযোগ ও স্কলারশিপ বিষয়ে আলোচনা করা হয়।

‎আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছোট একটি টেস্ট নেওয়া হয়েছে। সেখান থেকে বাছাই করে  ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইইএলটিএস কোর্স বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে নিবন্ধন করতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

‎সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, আপনারা যখন নিজেদের লক্ষ্য ঠিক করবেন, তখনই সফলতার পথে এগিয়ে যাবেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কখনো কখনো নানা প্রতিকূলতা তৈরি হতে পারে, তবে সেগুলো অতিক্রম করতে হবে। এ ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে। এই প্রোগ্রাম থেকে যদি একজন শিক্ষার্থীও বিদেশে যেতে পারে, সেটিও বড় সফলতা। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়।

‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, এডুকেশন এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছি যেখানে একজন শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার বা উচ্চশিক্ষার পরিকল্পনা খুব অল্প সময়ে এবং নিজ ক্যাম্পাসে বিনা খরচে গুছিয়ে নিতে পারেন। এই আয়োজনে সরাসরি কাউন্সিলিং,অন স্পট অ্যাসেসমেন্ট,ভিসা ও ইমিগ্রেশন গাইডলাইন, ল্যাঙ্গুয়েজ টেস্ট সহায়তা,ক্যারিয়ার সেমিনার সহ যাবতীয় তথ্য শিক্ষার্থীদের দোর গোড়ায় পৌছে দেওয়ার চেষ্টা করেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.