1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
রোজায় বুক জ্বালাপোড়া-বদহজমে করণীয় - alokitodesh
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রোজায় বুক জ্বালাপোড়া-বদহজমে করণীয়

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

স্বাস্থ্য ডেস্ক : 
ইতোমধ্যে কারো না কারো বুক জ্বালাপোড়া করা, পেট ফাঁপা ফাঁপা লাগা, গলায় টোপলার মতো বেঁধে থাকা, বদহজম হওয়া, বমি বমি ভাব এরকম কোনো না কোনো উপসর্গ দেখা দিয়েছে। আর এটা নিরাময়ের জন্য কী ওষুধ খাবেন, সেটা নিয়ে ভাবছেন অনেকেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. সালেহ উদ্দিন মাহমুদ (তুষার) প্রথমেই ওষুধের চিন্তা না করে ভিন্ন পরামর্শ দিয়েছেন। পাঠকদের জন্য তার পরামর্শ তুলে ধরা হলো: ডা. তুষার তার এক ভিডিও বার্তায় বলেছেন, বুক জ্বালাপোড়া করা, পেট ফাঁপা ফাঁপা লাগা, গলায় টোপলার মতো বেঁধে থাকা, বদহজম হওয়া, বমি বমি ভাব এরকম উপসর্গের জন্য কোন ওষুধটা খাবেন বা কোনটা খেলে ভালো হবেন, সেই কনফিউশনে আছেন। বাজারে এত ধরনের এই যে লিকুইড আছে, ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, স্যাচেট আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ এবং একেকটা থেকে একেকটা ভালো।

যেইটা আপনার জন্য কাজ করে সেই ওষুধটাই আপাতত খেয়ে আপনি উপসর্গটা প্রশমিত করেন। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যেই কাজটা করলে আপনার এই গ্যাসের উপদ্রবটা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করেন। সেটাকে চিহ্নিত করেন। তিনি বলেন, কোন ধরনের খাবার খেলে বা কী করলে আপনার এই গ্যাসের সমস্যাটা হচ্ছে। বিশেষ করে অনেক খাবার একসাথে ভরা পেট খেলেন এবং তারপরে সরাসরি শুয়ে পড়লেন, কোনোরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকলেন না, তাহলে কিন্তু এই গ্যাসের চাপটা লাগে। বদ হজম হওয়ার সুযোগটা বাড়ে। বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে এবং ভাজা পোড়া খাবারটা অ্যাভয়েড করতে হবে। তাহলেই দেখবেন যে গ্যাসের উপদ্রবটা হচ্ছে না।

ডা. তুষার আরও বলেন, যদি গ্যাসের সমস্যা হয়েই যায় তাহলে কী করবেন? তাহলেও কিন্তু প্রথমে এই ধরনের ওষুধের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। কিছু কিছু বাসায় বানানো জিনিস আছে, যেমন বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। হাফ চামচ বেকিং সোডা যদি পানির সঙ্গে মিশিয়ে খান, সেটা বেশ উপকারী। এছাড়া আদা চা বা আদা কুচি মুখের মধ্যে চিবালেও কিন্তু গ্যাসের এই চাপটা কমে আসে। খাওয়ার পরে কিছু সময় যদি চুইংগাম চিবান তাহলে অ্যাসিডটাকে নিউট্রিলাইট করতে হেল্প করে। তিনি বলেন, আমি সব সময় যেটা বলি পানি সর্ব রোগের মহৌষধের মতো। প্রত্যেকবার খাওয়ার পরে যদি যথেষ্ট পরিমাণে পানি খান, তাহলে কিন্তু আপনার এই অ্যাসিডটাকে নিউট্রিলাইট করতে হেল্প করবে। আশা করি আগামী রোজাগুলিতে কোনোরকম এই গ্যাসের সমস্যা ফেস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.