1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ওষুধ ছাড়াই বমি ভাব দূর করার ৩টি ঘরোয়া উপায় - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ওষুধ ছাড়াই বমি ভাব দূর করার ৩টি ঘরোয়া উপায়

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

হুট করেই শুরু হতে পারে বমি বমি ভাব। কখনো দীর্ঘ ভ্রমণের কারণে গাড়িতে, আবার কখনো হজমের গোলমাল বা পেটের সমস্যায় এই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের। হাতের কাছে সব সময় বমি কমানোর ওষুধ নাও থাকতে পারে। তবে রান্নাঘরের সাধারণ কিছু উপাদানের সঠিক ব্যবহারে এই সমস্যা থেকে তাৎক্ষণিক আরাম পাওয়া সম্ভব।

প্রাকৃতিক উপায়ে বমি ভাব দূর করার এমনই কিছু কার্যকর সমাধান জেনে নেওয়া যাক:

  • ম্যাজিকের মতো কাজ করে আদা: রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও আদার রয়েছে দারুণ ঔষধি গুণ। পেট শান্ত করতে আদা বেশ সহায়ক। হঠাৎ বমি ভাব হলে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন। এ ছাড়া আদা কুচি দিয়ে গরম চা বানিয়ে খেলেও দ্রুত উপকার পাওয়া যায়।

  • পেশি শিথিল করবে পুদিনা বা মিন্ট: পুদিনা পাতার মধ্যে থাকা মেন্থল পেটের ভেতরের পেশি শিথিল করতে সাহায্য করে, যা বমি ভাব দ্রুত কমিয়ে আনে। অস্বস্তি লাগলে কয়েকটি তাজা পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন অথবা পুদিনা পাতা দিয়ে তৈরি গরম চা পান করতে পারেন। এমনকি পুদিনার ফ্লেভারযুক্ত চুইংগামও এ সময় উপকারে আসে।

  • লেবুর সতেজ সুগন্ধ: লেবুর তীব্র টক ও সতেজ সুগন্ধ বমি ভাব কাটাতে দারুণ কার্যকর। শুধু এক টুকরো লেবু কেটে তার গন্ধ শুঁকলেই অনেকটা হালকা বোধ হয়। এ ছাড়া এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খেলে পেটের অস্বস্তি কেটে যায়।
    এডি/ আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.