1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
কাজিরহাটে প্রাণী চিকিৎসাসেবায় যাত্রা শুরু ‘আশ-শেফা ভেটেরিনারি কেয়ার’ এর - alokitodesh
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কাজিরহাটে প্রাণী চিকিৎসাসেবায় যাত্রা শুরু ‘আশ-শেফা ভেটেরিনারি কেয়ার’ এর

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

ফটিকছড়ি প্রতিনিধি

গবাদিপশু ও পোষা প্রাণীর আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ির ভূজপুরের কাজিরহাটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘আশ-শেফা ভেটেরিনারি কেয়ার’। শুক্রবার বিকেলে কাজিরহাটে ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম শাহজাহান চৌধুরী শিপন। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. নাজিম উদ্দিন, ডা. তসলিম উদ্দিন, খামারি নুরুল হুদা, প্রবাস চক্রবর্তী, কাজী এরশাদ আলী, হারাধন দে, স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন ও আধুনিক খামার ব্যবস্থাপনায় মানসম্মত চিকিৎসাসেবার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় খামারিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে গবাদিপশু ও পোষা প্রাণীর চিকিৎসা, টিকাদান, রোগ নির্ণয়, পরামর্শসেবা এবং পাশেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি খামারিদের আধুনিক প্রাণী পালন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।

উদ্যোক্তারা জানান, গ্রামীণ পর্যায়ে মানসম্মত ভেটেরিনারি সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। সপ্তাহে সাত দিন অভিজ্ঞ ও নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগি ও পোষা প্রাণীর সুলভ মূল্যে চিকিৎসা ও পরামর্শসেবা প্রদান করা হবে।

স্থানীয় খামারিরা আশা প্রকাশ করেন, নতুন এ প্রতিষ্ঠান চালুর মাধ্যমে এলাকায় প্রাণী চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.