1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ ৫৬৫ ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেপ্তার - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ ৫৬৫ ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ ঘটনায় মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর রাইগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে রাইগ্রামসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে ওই এলাকার মাদক সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক তিনি।

স্থানীয়দের দাবি, এলাকায় এখনও আরও কয়েকজন মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে পলাশবাড়ীকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.