1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০ অসহায় মানুষের পাশে জাপান প্রবাসীরা - alokitodesh
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০ অসহায় মানুষের পাশে জাপান প্রবাসীরা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন
ছবি : অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সোহাইল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগকে ঘিরে এক উষ্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার ( ১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র ডিসি–এসপি রোডে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের সভাপতি এবিএম মমিনুল হক, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ এবং স্বনির্ভর-এর প্রতিনিধি এস.এম. শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান-এর সভাপতি রবিউল ইসলাম চৌধুরী (রাব্বি)।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন চৌধুরী মোহাম্মদ সবুজ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম (আশিক)।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাইদুজ্জান ভূইয়া উত্তম ও কাউসার মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুল ইসলাম বলেন,
“ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। প্রবাসে থেকেও ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান যেভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।”

বিশেষ অতিথি এবিএম মমিনুল হক তার বক্তব্যে বলেন,
“সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অনুকরণীয়। প্রবাসে থেকেও যারা দেশের মানুষের কথা ভাবেন, তাদের এই মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি শামীম আহমেদ বলেন,
“মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপানের এ উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি এস.এম. শাহীন বলেন,
“ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবার দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম চৌধুরী (রাব্বি) বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে। আমরা প্রবাসে থেকেও আমাদের জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম আশিক বলেন,“সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।”

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে প্রধান সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ সবুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ আয়োজন সফল করতে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ-এর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা আন্তরিকভাবে কাজ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ সুরমা আক্তার এবং শিক্ষক ওবায়দুল হক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.