1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঘরেই বানান মজাদার ‘কিমা বেগুনি’ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ঘরেই বানান মজাদার ‘কিমা বেগুনি’

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

রান্নবান্না ডেস্ক :

ইফতারের টেবিলে বেগুনি অনেকেরই প্রিয় খাবার। একই স্বাদে একঘেয়েমি এড়াতে এবার তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের ‘কিমা বেগুনি’। মুচমুচে বেগুনির ভেতরে মুরগির কিমা ও চিজের পুর ইফতারিকে করে তুলবে আরও আকর্ষণীয়।

উপকরণ : বেগুনির জন্য-বেগুন-৩টি, বেসন-দেড় কাপ, আদাবাটা-আধা চা-চামচ, হলুদ গুঁড়া-আধা চা-চামচ, মরিচ গুঁড়া-আধা চা-চামচ, ঠান্ডা পানি-প্রায় পৌনে এক কাপ (প্রয়োজনমতো),লবণ-স্বাদমতো, বেকিং পাউডার-সিঁকি চা-চামচ। স্টাফিংয়ের জন্য: মুরগির কিমা-১ কাপ, কাঁচা মরিচ কুচি-১ চা-চামচ, অরিগানো-১ চা-চামচ, চিজ কুচি-৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া-আধা চা-চামচ, তেল-১ চা-চামচ।

প্রস্তুত প্রণালি- প্রথমে সামান্য তেলে মুরগির কিমা, কাঁচা মরিচ কুচি, অরিগানো ও গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন এবং আলাদা করে রাখুন। বেগুন লম্বালম্বি একটু মোটা করে কেটে মাঝখানে পকেটের মতো জায়গা তৈরি করুন। ধুয়ে হালকা লবণ মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর বেগুনের ভেতরে কিমার পুর ভরে ওপর থেকে চিজ ছড়িয়ে দিন। অন্যদিকে বেসনের সঙ্গে আদাবাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, বেকিং পাউডার ও পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। পুর ভরা বেগুন সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন, যাতে ভেতরের পুর বেরিয়ে না যায়। এরপর গরম ডুবো তেলে ভেজে সোনালি রং হলে তুলে নিন। গরম গরম কিমা বেগুনি ইফতারে পরিবেশন করলে স্বাদে আসবে ভিন্নতা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.