1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
শর্ত সাপেক্ষে তেল-গ্যাস পাবে ইউরোপ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

শর্ত সাপেক্ষে তেল-গ্যাস পাবে ইউরোপ

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদি ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয়, তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। ইরান যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপে যখন তীব্র জ্বালানি সংকট, তখন এই ঘোষণা দিলেন রুশ নেতা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার লক্ষ্যে সম্প্রতি দেশটি থেকে তেল ও গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয় ইউরোপীয়রা। কিন্তু ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

গত সোমবার এক বক্তব্যে পুতিন বলেন, ‘যদি ইউরোপীয় কোম্পানি ও ক্রেতারা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতা করতে চায়-তাহলে অবশ্যই এগিয়ে আসুক। আমরা কখনোই তা প্রত্যাখ্যান করিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তাদের কাছ থেকে এমন কিছু স্পষ্ট বার্তা প্রয়োজন যে তারা সত্যিই আমাদের সঙ্গে কাজ করতে চায় এবং এই সহযোগিতার স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

এদিকে পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেলের ওপর আরোপ করা কিছু ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করবেন তিনি। এএফপির প্রতিবেদন মতে, পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘তেলের দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা কিছু নিষেধাজ্ঞা বাতিল করছি।’

ট্রাম্পের কথায়, ‘আমরা কয়েকটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো বাতিল করব।’ তবে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট দেশের নাম বলেননি। এমনকি কোন ধরনের নিষেধাজ্ঞা এবং সেটা কীভাবে বাতিল করবেন, সে বিষয়েও স্পষ্ট করেননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.