বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লবের সাংবাদিকদের ঐক্য ও সৌহার্দ্য জোরদারে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বাঞ্ছারামপুরে মনোরম পরিবেশে অবস্থিত বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করে বাঞ্ছারামপুর প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস আলী ও সমবায় কর্মকর্তা আবদুল আহাদ।
এ সময় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ খান, আলমগীর হোসেন, মো: সেলিম মিয়া, ফজলে রাব্বি রিফাত, আগা শামীম, সাদ্দাম হোসেন, মোঃ সফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, পলাশ মিয়া, রিপন সরকার, আতিকুর রহমান লিটন, আলী আহম্মদ, আশিকুর রহমান বাবু, রোমন হায়দার, মেহেদী হাসান মেহের, জয়নাল আবেদীন, আরজু হাসান, আমির হোসেন প্রমুখ।
ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
Leave a Reply