নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, রাজশাহী।। রাজশাহীর দুর্গাপুরে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে পাওয়ার ট্রিলার চালক মমিন (২৫) পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ৮ মার্চ বিকাল ৫ টার দিকে উপজেলার বেড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটিকে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দিয়ে, বসতবাড়ির নিকটস্থ বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকার করেন। শিশুটি বাড়িতে ফিরে কাঁপতে, কাঁপতে তার মায়ের নিকট ঘটনা খুলে বলেন। বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক মমিনকে আটক করে পিটুনি দিয়ে, থানা পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর নিকট লম্পট মমিন অভিযোগ কথা স্বীকার করেছেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে। ভিকটিমের মেডিকেল টেস্টে সহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply