1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জীবননগরের হাসাদহে জামায়াত নেতার ভাই নিহতের ঘটনায় জেলা বিএনপি বিবৃতি - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

জীবননগরের হাসাদহে জামায়াত নেতার ভাই নিহতের ঘটনায় জেলা বিএনপি বিবৃতি

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭২ জন দেখেছেন

জীবননগর প্রতিনিধি মোঃ মুনাইম হোসেন

এডি ডেস্ক

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা, নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলেন,
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে গত শনিবারের অনাকাঙ্ক্ষিত সহিংসতায় হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও তীব্র উদ্বেগ প্রকাশ করছি। এই অমানবিক ও দুঃখজনক ঘটনায় আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে নিহতের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি, এই ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।

সম্পূর্ণ ব্যক্তিগত ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এই ঘটনাটিকে দুঃখজনকভাবে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করা উচিত। কোনো ব্যক্তিগত বিরোধের জেরে সৃষ্ট সংঘাতকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার করা অসংবেদনশীল ও অনভিপ্রেত। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক জায়গা থেকে এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি।

আমরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। কোনো নিরীহ ও নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছি।

আমরা জীবননগর তথা চুয়াডাঙ্গার সকল স্তরের মানুষের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানাই। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি হয় বা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। সংঘাত নয়, বরং সহনশীলতাই যেকোনো সমস্যার প্রকৃত সমাধান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.