1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করা যাবে না: শিক্ষামন্ত্রী - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করা যাবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

 

এডি ডেস্ক

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়মের আওতায় আনতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে, এখন থেকে সরকারি নিবন্ধন ছাড়া কেউ কোনো স্কুল পরিচালনা করতে পারবে না। বিশেষ করে দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে এবং তাদের অবশ্যই নিবন্ধনের আওতায় আসতে হবে।

শিক্ষামন্ত্রী সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলোর কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসরুমে ফিরিয়ে আনা এবং বর্তমান কারিকুলাম বা পাঠ্যক্রমের প্রয়োজনীয় সংস্কার ও পর্যালোচনা করা এখন সময়ের দাবি। এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করে এখন থেকে স্কুলগুলোতে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।

শিক্ষা খাতের উন্নয়নে বাজেটের সীমাবদ্ধতা কাটানোর আশ্বাস দিয়ে তিনি আরও জানান, শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়িয়ে মোট বাজেটের ৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন যে, কেবল বাজেট বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়, বরং বরাদ্দের প্রতিটি টাকা খরচের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে তিনি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.