এডি ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ভাংনাহাটি মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদের প্রতিষ্ঠাতা হাজি আবদুল ছাত্তারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে কওমি শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক কাজী মইনুউদ্দিন, মাওলানা আবু সাঈদ সুফি এবং স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন।
এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং ওলামায়ে কেরামগণ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন। একইসঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply