1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সহায়তা - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সহায়তা

  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন,ভোলা
চরফ্যাশনে অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে সহায়তা করা হয়েছে। সহায়তা গ্রহণ কারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে এ সহায়তা করা হয়।

মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নজরুল নগর যুব সমাজ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সার্বিক সহযোগীতায় ও আয়োজনে প্রায় ১৫ টি পরিবারের সদস্যদের হাতে ৬ টি ছাগল, টিন, নগদ অর্থ ও সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

নজরুল নগর যুব সমাজ পরিষদের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার, ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মোহাম্মদ মহিববুল্লাহ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আহমাদুল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ মুন্সী, নজরুলনগর যুব সমাজ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ , ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসাইন, নজরুলনগর যুব সমাজ পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং নজরুলনগর যুব সমাজ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম।

অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। নজরুলনগর যুব সমাজ পরিষদের উদ্যোগকে সাদুবাদ জানাই। সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থের মতো সহায়তা অসহায় ও দরিদ্র নারী পুরুষকে স্বাবলম্বী হতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এ সময় তারা নজরুল নগর যুব সমাজ পরিষদকে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.