1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ট্রেনে ফিরতি ঈদযাত্রা: ৩ জুনের টিকিট বিক্রি আজ, মিলবে না রিফান্ড - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ট্রেনে ফিরতি ঈদযাত্রা: ৩ জুনের টিকিট বিক্রি আজ, মিলবে না রিফান্ড

  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ রোববার (২৪ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতোই এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বিজ্ঞপ্তি ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ফিরতি ঈদযাত্রার সুবিধার্থে গত ২১ মে দেওয়া হয়েছে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। আগামীকাল ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ফিরতি টিকিট, যার মধ্য দিয়ে শেষ হবে রেলওয়ের এবারের বিশেষ কার্যক্রম।

সহযাত্রীদের নাম বাধ্যতামূলক, মিলবে না রিফান্ড
যাত্রীদের ভোগান্তি ও কালোবাজারি রোধে এবার টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম অনুসরণ করছে রেল কর্তৃপক্ষ। কাউন্টার বা অনলাইনের মাধ্যমে কেনা ফিরতি যাত্রার এসব টিকিট কোনোভাবেই রেলওয়েকে ফেরত বা রিফান্ড করা যাবে না।

এছাড়া, একজন যাত্রী তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ও পরিচয় টিকিট কাটার সময়ই নির্দিষ্ট ছকে উল্লেখ করতে হবে। সহযাত্রীদের তথ্য না দিলে টিকিট ইস্যু করা হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.