1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
সর্বমিত্রের পদত্যাগ পত্র পাইনি, ফেসবুক পোস্ট বিবেচনার বিষয় নয়: ডাকসু জিএস - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

সর্বমিত্রের পদত্যাগ পত্র পাইনি, ফেসবুক পোস্ট বিবেচনার বিষয় নয়: ডাকসু জিএস

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

এডি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার পদত্যাগের ঘোষণা নিয়ে মুখ খুলেছেন ডাকসু জিএস এসএম ফরহাদ। তিনি জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক তথ্য বা লিখিত পদত্যাগপত্র ডাকসুতে জমা পড়েনি।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনে আয়োজিত ‘ডাকসুর চার মাস: দায়িত্বগ্রহণ ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসএম ফরহাদ বলেন, “পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসার কথা। এখন পর্যন্ত আমি তেমন কিছু পাইনি। এর বাইরে অন্য কোনো বক্তৃতা বা ফেসবুক পোস্ট আমার কাছে বিবেচনার বিষয় নয়।”

সংবাদ সম্মেলনে ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমার বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে জিএস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে বা যেকোনো সংস্কারমূলক কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা সহযোগিতা পাননি। বরং শিক্ষক ও কর্মচারীদের একটি বিশেষ চক্র ডাকসুর কাজে বারবার বাধা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে অনেক সময় আমাদের সদস্যরা নিজেরা সরাসরি অ্যাকশনে নেমে যান। এটি দায়িত্ববোধ থেকে করলেও তা কাম্য নয়। যেকোনো কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই হওয়া উচিত।”

উল্লেখ্য, এর আগে সর্ব মিত্র চাকমা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট করেন, যা নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.