এফ কে আশিক, ভূরুঙ্গামারী:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (২৬৭৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ময়নার হক এবং সাধারণ সম্পাদক পদে মইনুল হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২২ মে) উপজেলার মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে রানা মণ্ডল এবং কার্যনির্বাহী সদস্য পদে রতন মোল্লা।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল হক বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Leave a Reply