1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রূপালী ব্যাংক পিএলসি-এর একটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের নিচতলায় নবনির্মিত এই উপশাখার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পি এল সির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোস্তফা হামিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. শওকত আলী বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে ক্যাম্পাসের বাইরে যেতে হতো। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ত। নতুন এই উপশাখা চালুর ফলে এখন থেকে ক্যাম্পাসের ভেতরেই দ্রুত ও সহজে সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল ক্যাম্পাসে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিশ্চিত করা। রূপালী ব্যাংকের এই উদ্যোগ সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের আর্থিক কার্যক্রম পরিচালনায়ও নতুন গতি যোগ করবে।###

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.