জবি প্রতিনিধি
সাত বছরের শিশু রামিসাকে ধর্ষনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
গতকাল(২০ মে) মধ্যরাতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা।তারপর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পুরান ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।
এসময় জকসু নেতারা আমার বোনকে ধর্ষন করে, সালাউদ্দিন কি করে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,ধর্ষকের ফাঁসি চাই,আছিয়া থেকে রামিসা, কোট কাচারী সব মিছাসহ নানা স্লোগান দেন।
আলোচিত ঘটনায় জকসু সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,”স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিচার করতে না পারেন, পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যান।বিচার কোথায়?আপনারা বিচার কবে করবেন?
জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব বলেন,আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যেখানে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটি ঘন্টায় আমাদের বোনকে ধর্ষন করা হচ্ছে।বিচার কোথায়?
জকসু শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন,কিছুদিন আগে আপনাদের কেন্দ্রীয় নেতাদের মন যোগানোর জন্য অল্প বয়স্ক নারী চেয়েছেন,সেই বিচার কি হয়েছে?তাহলে এই সরকার কিভাবে ধর্ষণের বিচার করবে?
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন,পশ্চিমবঙ্গ থেকে এক শিলং বাবার আবির্ভাব হয়েছে, শিলং বাবার প্রেসক্রিপশনে সরকার চলছে, কিন্তু তার প্রধান কাজ বিরোধী মদকে দমন করা।আপনারা যদি সেই পুরনো ধারার রাজনীতিতে ফিরতে চান, তাহলে জনগন আপনাদের রুখে দিবে।
Leave a Reply