1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফিকে। সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন।

সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল থাকেন। নবী করিম (সা.) বলেছেন, আরাফায় অবস্থানই হলো হজ।

শায়খ আলী হুজাইফি কে?

বিশ্বজুড়ে সুমিষ্ট ও ধীরস্থির কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশের আল-কারন আল-মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।

তার শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে ইসলামিক আইন বা শরিয়াহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.