বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ‘আদু ভাই’দের থাকার ব্যাপক নজির ছিল। বিগত ১৭ বছরে হলগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেখানে ছাত্রত্ব শেষ হওয়ার পরেও পাঁচ-ছয় বছর অনায়াসেই থাকতেন, সেখানে স্নাতকোত্তরের ফলাফল প্রকাশের সাথে সাথে হল ছেড়ে দিয়েছেন। সিট দখলে রাখার সংস্কৃতি ভেঙে হল ছেড়ে এক অনন্য নজির গড়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন।
স্নাতকোত্তর (মাস্টার্স) রেজাল্টে ৪-এ ৪ পেয়ে আজই হল ছাড়লেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। আজ বুধবার (২০ মে) নিজের ফেসবুকে মাস্টার্সের ফলাফলে নিজের প্রথম হওয়ার তথ্য জানান সাজ্জাদ।
জানা গেছে, সাজ্জাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি অনুবাদে সক্রিয় আছেন বলে জানা গেছে। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন এবং প্রকাশনার কাজ সম্পন্ন করেছেন তিনি।
হল ছাড়ার সময় সাজ্জাদ হোসাইন তার ফেইসবুক পোস্টে লিখেছেন,
বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬
রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণঅভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এরজন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।
Leave a Reply