এডি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২৬ইং উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’ এই স্লোগানকে সামনে রেখে আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে ও ফায়ার ফাইটার এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার আছাদুল্লাহ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নিভানোর জন্যই নয়। তারা দেশের সব দুর্যোগ কালে জীবন বাজি রেখে কাজ করে। অনেক সময় মানুষকে বাঁচাতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দেয়। তারা দেশ ও জাতির সংকটময় কালে কাজ করে। তিনি বলেন, কোটি টাকার চেয়েও একজন মানুষের মূল্য অনেক বেশি। আর সেই কাজটি ফায়ার সার্ভিস কর্মীরা করে থাকেন। এ সময় তিনি ফায়ার সার্ভিস কর্মীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং ফায়ার সার্ভিস স্টেশনের নাম্বার উপজেলার প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও মহল্লায় স্টিকারের মাধ্যমে লাগানোর কথা বলেন।
Leave a Reply