1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের মাঝে আধুনিক ও স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজারহাট উপজেলার মোট ৬০০ জন সদস্যকে পর্যায়ক্রমে এসব উপকরণ প্রদান করা হবে। প্রথম ধাপে ৪০ জন খামারির হাতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের আরও স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল- স্টিল মিল্ক ক্যান (২০ লিটার) ২টি, মিল্ক বাকেট (১০ লিটার) ১টি, মিল্ক মেজারিং পট ৪টি (১ লিটার, ৫০০ ও ২৫০ মিলি), টিট ডিপিং কাপ ১টি, হ্যান্ড গ্লাভস ১ জোড়া, তাপ ও আর্দ্রতা মাপক হাইগ্রোমিটার ১টি এবং গামবুট ১ জোড়া।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী জানান, খামারিদের দুধ সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা কার্যক্রমকে আরও স্বাস্থ্যসম্মত ও আধুনিক করতে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল সদস্যের মাঝেই উপকরণ পৌঁছে দেওয়া হবে।

উপকরণ পেয়ে খামারি ভানু রাণী অনুভূতি প্রকাশ করে বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক উপকারী। আগে অনেক কাজ হাতে করতে হতো, এখন উপকরণ পাওয়ায় কাজ সহজ হবে। এতে খামার পরিচালনায় যেমন সুবিধা হবে, তেমনি দুধের মানও ভালো রাখা সম্ভব।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.