আখাউড়ায়, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এই মেলা।
সকালে মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, জামায়েত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেন।
পরে ফিতা কেটে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অতিথিরা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
Leave a Reply