1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
নরসিংদীতে ৩ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ৩ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নরসিংদীতে ‘ভূমি সেবা সপ্তাহ’২০২৬ শুরু হয়েছে। সোমবার ১৯ মে সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২২ মে ৩দিন এই ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছে জেলার ৬ উপজেলা ভূমি অফিসসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিস।

এরই ধারাবাহিকতায় সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী -০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় সদর উপজেলা ভূমি অফিসে শুরু হয় ‘ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম। এসময় সংশ্লিষ্ট বুথের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করেন সেবা প্রত্যাশীরা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজত্ব মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে এই এ ভূমি সেবা আয়োজন করেছে মন্ত্রণালয়। এই সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কল সেন্টারের মাধ্যমে অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এছাড়া ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.