1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
ভূরুঙ্গামারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিসের সেবা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, এনসিপি’র উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, “মেলায় আগত ভূমি মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, “ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বিষয়ে জনগণকে সচেতন করাই এই ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য।”

এ সময় উপজেলার ১০ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার ভূমির মালিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , ভূমি সেবা মেলাটি ১৯ মে থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.