1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
চবিসাসের সঙ্গে চবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

চবিসাসের সঙ্গে চবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৯ মে) দুপুরে চবিসাস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ, শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকাসহ শিক্ষার্থীবান্ধব একাধিক বিষয়ে চবিসাস নেতৃবৃন্দ ও ছাত্রদল নেতৃবৃন্দের আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার বিষয়েও জোর দেন তারা।

এসময় চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ, শিক্ষা ও গবেষণার অনুকূল ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আমার সঙ্গে যে মানুষটার সবচেয়ে ভালো সম্পর্ক, তিনিও যদি অন্যায় করেন, তবে আমি তার বিরুদ্ধেও লিখবো। তেমনি কারও সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকলেও তিনি যদি কোনো অন্যায়ের শিকার হন, তবে আমি তার পক্ষেই লিখবো। কারণ সবার জন্য ন্যায় নিশ্চিত করাই হলো সাংবাদিকতার মূল লক্ষ্য।”

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “চবি সাংবাদিক সমিতি সবসময় পেশাদার সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশকে গুরুত্ব দিয়ে এসেছে। শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎকে আমরা ইতিবাচক যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছি। আমরা বিশ্বাস করি, সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে একটি সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে।”

এসময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা মনে করি যে পুরো বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের অরাজকতা, অস্থিতিশীলতা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক এটা আমরা চাই না। একটি নিরাপদ ও সুস্থ ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।”

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “ক্যাম্পাসে কোন ধরনের বিভক্তি আমরা চাই না। একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্যাম্পাসে সবসময় বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা। ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অন্যায়কে তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যদি আমি অপরাধ হই তবে আমার বিরুদ্ধেও লিখবে। কিন্তু কেউ যেন কখনও সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কোন অন্যায়ের শিকার না হয়।”

এসময় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আজিম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামীম, চবিসাসের সদস্য রেদ্ওয়ান আহমদ, আব্দুল্লাহ আল নাইম ও সাবেক সদস্য দোস্ত মোহাম্মদ।

এতে উপস্থিত ছিলেন চবির ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবীব, আজিজুল হক মামুন, কে. ইসলাম ফাহিম, তৌহিদুল ইসলাম ভূঁইয়া চয়ন, সুমি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, হাসান আহমেদ, আইয়ুবুর রহমান তৌফিক, ইমন ফারহান, সাইদ মোঃ রেদোয়ান, কানিজ ফাতেমা সিফাত, বিতর্ক সম্পাদক শিশির মাহমুদ, নাট্য বিষয়ক সম্পাদক শাফকাত শফিক, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান কিন্নরীসহ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.