1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
রংপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

রংপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

 

আবু রায়হান, রংপুর:

রংপুরে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৩টায় নগরীর রংপুর জেলা স্কুল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুরের পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তির ভালো ও খারাপ—উভয় দিক সম্পর্কে সচেতন থাকতে হবে। সমাজ ও মানবকল্যাণে কাজে লাগে এমন উদ্ভাবনী ধারণা নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেন, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটলে দেশ আরও সমৃদ্ধ হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি সম্পর্কে মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেন।

জানা গেছে, এবারের আয়োজনে রংপুরের আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলায় মোট ৪৮টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.