1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

 

আবু রায়হান, রংপুর :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেন, “একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।”

সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম-এ “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো ফারাক্কা ইস্যু, পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনা। তিনি জানান, বড় ধরনের ব্যারাজ বা বাঁধ নির্মাণের ক্ষেত্রে নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের বিষয় থাকে। সরকার পর্যায়ক্রমে এসব কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সরকার নতুনভাবে কার্যকর উদ্যোগ নিতে চায়। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় হওয়া ফারাক্কা চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেই অভিজ্ঞতার আলোকে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল এবং সে লক্ষ্যেই কাজ চলছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “নতুন কুঁড়ি স্পোর্টস” শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি বড় প্ল্যাটফর্ম। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে ধারাবাহিকভাবে এমন আয়োজন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা ও সুযোগ সৃষ্টি। সরকার সেই সুযোগ নিশ্চিত করতে কাজ করছে, যাতে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রজন্ম নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, রংপুর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

উল্লেখ্য, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এ রংপুর বিভাগের আট জেলার ১ হাজার ৩৫৬ জন প্রতিযোগী অংশ নেন। দাবা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ও সাঁতারসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.