এডি ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ (DAAD Helmut Schmidt Master’s Scholarship) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
*টিউশন ফি প্রদান করবে;
*মাসিক ভাতা (৯৯২ ইউরো);
*উপযুক্ত ভ্রমণ ভাতা;
*স্বাস্থ্যবিমা
*বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;
*অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি;
*৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স;
আবেদনের যোগ্যতা
*সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে;
*প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
*আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে;
*আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে;
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করত হবে। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।
Leave a Reply