1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চুয়াডাঙ্গার ২ আসনে - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চুয়াডাঙ্গার ২ আসনে

  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

 এডি ডেস্ক

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।

বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন মাসুদ পারভেজ রাসেল এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন জহুরুল ইসলাম।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন। একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন এবং হাতপাখা প্রতীক পেয়েছেন মো. হাসানুজ্জামান।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। নির্বাচন কমিশনের সব নিয়ম-কানুন প্রতিপালনের আহ্বান জানান তিনি।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলার চারটি উপজেলায় মোট ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তারা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.