1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ ও ‘ট্রেন টু ট্রান্সফর্ম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

জবি ক্যারিয়ার ক্লাবের ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ ও ‘ট্রেন টু ট্রান্সফর্ম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর একটি সেশনে ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ শীর্ষক দুইটি কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রোববার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত এই ক্লাবের সদস্যরা গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের সদস্যদের নিজেদের ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই তারা অন্য শিক্ষার্থীদের কাছে আইকন হিসেবে বিবেচিত হবে এবং একটি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তবে এর পাশাপাশি একাডেমিয়া-সোসাইটি কোলাবোরেশনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার, শিক্ষা ও কর্মক্ষেত্র সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে, সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সফলতা অর্জনের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; সফলতার প্রকৃত সংজ্ঞা অনুধাবন করে তার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা, পরিশ্রম ও আত্মনিবেদন নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আল আমিন, ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর আরেকটি সেশন ‘ফিউচার রেডি প্রফেশনাল স্কিলস্‌ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন জামশেদ আমিন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.