1. admin@alokitodesh.com : admin :
‌জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে: মেহেরপুর জেলা প্রশাসক - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

‌জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে: মেহেরপুর জেলা প্রশাসক

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্পী রানী রায়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, এনএসআই-এর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেল সুপার আমানউল্লাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ এবং পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন।

সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান সরকারি প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “মেহেরপুর জেলার সার্বিক উন্নয়নে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলার উন্নয়নের স্বার্থে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”

 

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.