1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
জামায়াতে ইসলামীর উদ্যোগে নতুন ঘর পেল হিন্দু পরিবার - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

জামায়াতে ইসলামীর উদ্যোগে নতুন ঘর পেল হিন্দু পরিবার

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি সামাজিক ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পানপট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ূন কবীরের উদ্যোগে এবং স্থানীয় কয়েকজন সহযোগীর সহায়তায় পুরো কর্মযজ্ঞ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। তিনি তার বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান আমীর মাওলানা জাকির হোসেনসহ জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি রেনু বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.