1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
মাদক ব্যবসায়ীদের সমাজে ঠাঁই হবে না : জোনায়েদ সা‌কি - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

মাদক ব্যবসায়ীদের সমাজে ঠাঁই হবে না : জোনায়েদ সা‌কি

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

বাঞ্ছারামপু‌র, ব্রাহ্মণবা‌ড়িয়া, প্রতিনিধি

মাদক ব্যবসায়ীদের সমাজে কোনো ঠাঁই হবে না। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে জোনা‌য়েদ সা‌কি ব‌লেন সরকার মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর যদি কোনো নেতা তার পক্ষে সুপারিশ করেন, তাহলে ওই নেতার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি প‌রিকল্পনা প্রতিমন্ত্রী জোনা‌য়েদ আব্দুর র‌হিম সা‌কি।

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপু‌র উপজেলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলাগঞ্জ বাজার অ‌ডি‌টোরিয়া‌মে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাস‌ক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপ‌স্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আ. রউফ, ব্রাহ্মণবা‌ড়িয়া ৬ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য আব্দুল খা‌লেক পিএস‌সি, ব্রাহ্মণবা‌ড়িয়া ৫ আস‌নের সংসদ সদস‌্য আব্দুল মান্নান, জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য অ‌্যাড. র‌ফিক সিকদার, জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য অ‌্যাড. জিয়াউদ্দিন জিয়া, জেলা পরিষ‌দের প্রশাসক সিরাজুল ইসলাস সিরাজ উপজেলা বিএনপির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হে‌দেী হাসান পলাশ, উপ‌জেলা গণসংহ‌তি আন্দোল‌নের সমন্বয়ক মো. শামীম শিবলী, জেলা বিএন‌পির সদস‌্য ইঞ্জি‌নিয়া কাজী দ‌বির উদ্দিন, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, সা‌বেক ভি‌পি মু‌জিবুর রহমান, সা‌বেক ভি‌পি আমিরুল ইসলাম সাজ্জাদ, সা‌বেক‌ ভি‌পি নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সা‌লে মুসা, উপ‌জেলা জামায়া‌তের না‌য়ে‌বে আমির অধ‌্যাপক দেওয়ান মো. ন‌কিবুল হুদ, উপ‌জেলা এন‌সি‌পির সমন্বয়ক মুহাম্মমদ মাইনু‌দ্দিন, জেল‌া মাদকদ্রব‌্য নিয়ন্ত্রনের উপপ‌রিচালক সা‌জেদুল হাছান, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তা‌রিকুল ইসলরাম বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.