নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে (কর্ণফুলী টানেল) নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার দিন রাতে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল করবে। আজ রবিবার (১৭ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের রুটিন মেইনটেন্যান্স কাজের জন্য ১৭ মে থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১:০০টা হতে ভোর ০৫:০০টা পর্যন্ত ট্রাফিক ডাইভারসন করা হবে। এই সময়ে প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউব ব্যবহার করে যানবাহন ডাইভারট করা হবে। তবে টানেল দিয়ে যানচলাচল পুরোপুরি বন্ধ থাকবে না, বরং নিয়ন্ত্রিত উপায়ে চালু রাখা হবে।
উল্লেখিত সময়ে বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্মানিত যাত্রী ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
Leave a Reply