1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
এমপি মাসুদ সাঈদীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

এমপি মাসুদ সাঈদীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী-কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ‘আলী শেখ’ নামের এক ব্যক্তিকে তার ব্যক্তিগত সহকারী বা ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রচারের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন বলেন, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ ও রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ সংসদ সদস্য মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। জনসভা ও গণসমাবেশে অনেকেই তার আশপাশে অবস্থান করতেন। সে সময় সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব হয়নি। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন। তিনি নিজেকে একজন গেজেটেড জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং সেই সূত্রে মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলতেন।
এতে আরও বলা হয়, পরবর্তীতে ওই ব্যক্তির বিষয়ে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়ার পর তাকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্যের কোনো কর্মসূচিতে অংশ না নিতে বলা হয়। এ বিষয়ে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবগত রয়েছেন বলেও দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে মাসুদ সাঈদী এমপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শেষে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.