1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে এনডিএফের বিক্ষোভ - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রংপুরে এনডিএফের বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো

শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএসের কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর । শনিবার (১৭ মে) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসকরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অথচ বারবার তাদেরই হামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

এনডিএফ নেতারা অবিলম্বে ডা. নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সারাদেশে চিকিৎসকদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর বিভাগের সহ সভাপতি ডা. মোহাম্মদ হোসেন, মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. আতিকুজ্জামান, রংপুর মেডিকেল কলেজ শাখার এনডিএফ সদস্য ও রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জায়িদ বসুনিয়া, সদস্য ডা. ফারহানা আতিয়া, ইন্টার্ন চিকিৎসক ও এনডিএফ সদস্য ডা. সাদিক শাহরিয়ার এবং ডা. নুরিয়া।

বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার ও চিকিৎসক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.