1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা নামের এক স্কুল ছাত্রীর আ/ত্মহ/ত্যা - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা নামের এক স্কুল ছাত্রীর আ/ত্মহ/ত্যা

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

মোবাইল কিনে না দেওয়ায় গলাচিপায় নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় প্রবাসী বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রমজানা গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করছিল রমজানা। পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এতে ক্ষুব্ধ হয় সে।
ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বারান্দায় বসে কথা বলছিলেন। এ সময় রমজানা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তার মা পপি বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.