1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের এই মহা-কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘এনএসইউআই’-এর শত শত সদস্য দিল্লির রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ‘এনটিএ’ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে। এদিকে প্রশ্ন ফাঁসের এই চক্রটি ভাঙতে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার মূলহোতা হিসেবে পুনের রসায়ন বিষয়ের এক নামী অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। দেশজুড়ে প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকা এই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সত্যতা মেলার পর, গত মঙ্গলবার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এই নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তিনি আগামী ২১ জুন নতুন করে এই মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.