1. admin@alokitodesh.com : admin :
ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১ জন দেখেছেন

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার শেষ দিনের (২৭ মে) অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রবিবার (১৭ মে)। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, টিকিট বিক্রির প্রক্রিয়াটি দুটি জোনে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের জন্য এবার ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী গত ১৩ মে দেওয়া হয় ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয় ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র ট্রেনের টিকিট। আজ ১৭ মে দেওয়া হচ্ছে ঈদযাত্রার শেষ দিন তথা ২৭ মে’র টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এডি/ আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.