1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
কিমের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, যোগাযোগ আছে: ট্রাম্প - alokitodesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

কিমের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, যোগাযোগ আছে: ট্রাম্প

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তাদের সম্পর্ক খুব ভালো।

চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সবকিছু শান্তভাবেই চলছে।

কিম জং উনের সঙ্গে সম্প্রতি কোনো যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ।

তবে কতবার কথা হয়েছে বা কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদের এসব বলবো না। তিনি আরও দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়েছেন। তিনি আমাদের দেশের প্রতি সম্মান দেখিয়েছেন। আমিও চাই তিনি সম্মান বজায় রাখুন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, বেইজিং সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস আগে কিম জং উন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই ছিল সঠিক। সূত্র: সিএনএন

এডি/ আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.