1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
পিরোজপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২ প্রার্থীর নেই প্রতিদ্বন্দ্বী - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২ প্রার্থীর নেই প্রতিদ্বন্দ্বী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম শেষে ভোট গণনা চলছে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জানা গেছে, ইউনিয়নের ১৩টি পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৬০০ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জসিম শেখ এবং সাধারণ সম্পাদক পদে আলিপ আহমেদ রাজিব এই দুই প্রার্থীর নেই কোনো প্রতিদ্বন্দ্বী।
নির্বাচন চলাকালীন সময়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, “শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররাও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.