1. admin@alokitodesh.com : admin :
সীতাকুণ্ডে র‍্যাব ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযান - alokitodesh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সভা নরসিংদীতে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ৪ নারীসহ আহত-৫ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ সাদুল্লাপুরে ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুরে বিএনপির ৪৩ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু দুধের বহুমুখী ব্যবহার বাড়ালে শক্তিশালী হবে প্রান্তিক অর্থনীতি’ রংপুরের ডিসি রংপুরে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল জবি ক্যারিয়ার ক্লাব: সাফল্যের দেড় দশকের অগ্রযাত্রার উপাখ্যান

সীতাকুণ্ডে র‍্যাব ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯ জন দেখেছেন

মোঃআশরাফ উদ্দীন, (চট্টগ্রাম) সীতাকুণ্ড

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‍্যাব, পুলিশ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫৭৮ টন চাল আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার কদম রসুল সালেহা কার্পেট জুট মিলের পরিত্যক্ত একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।এই ঘটনায় আজিজুল হক নামে একজন আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারী বস্তাভর্তি চাল উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, জব্দকৃত চালের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাধু চক্র সরকারি খাদ্য সহায়তার চাল বাজারজাত করার পরিকল্পনা করেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.