1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, হতে পারে অস্ত্রোপচার - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, হতে পারে অস্ত্রোপচার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির অদূরে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও ছোট একটি অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদকে বুধবার গুরুগ্রামের ‘মেদান্ত- দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে। গত জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো রাজ্যসভার এই সদস্যকে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে তাঁর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এর আগে গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তাঁর শরীরে সংক্রমণ (সিস্টেমিক ইনফেকশন) ধরা পড়লে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়।

দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ সোনিয়া গান্ধী। এর আগেও রুটিন চেকআপের জন্য তাকে বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হয়েছিল। গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেওয়া এই বর্ষীয়ান রাজনীতিককে নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি ও পিটিআই

এডি/ আমিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.