1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
‘পাপাচার আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত করে’ - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

‘পাপাচার আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত করে’

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

ইসলাম ডেস্ক: মানুষের পাপাচার ও অবিচার আল্লাহর নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ বলে মন্তব্য করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল হুজায়ফি। শুক্রবার (৮ মে) পবিত্র মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় তিনি এ মন্তব্য করেন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আলী আল হুজায়ফি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঈমানের অন্যতম অনুষঙ্গ এবং ইবাদত পালনের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জীবনের নিরাপত্তা ও স্থায়িত্ব ছাড়া ধর্মীয় আচার বা স্বাভাবিক জীবনযাত্রা—কোনোটাই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা ইসলামের মৌলিক শিক্ষার অংশ।

খুতবায় শায়খ আলী আল হুজায়ফি বলেন, ইসলামী শরিয়ত আত্মিক ও শারীরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহান আল্লাহ পবিত্র মক্কা ও মদিনা সফরকারী জিয়ারতকারী ও হজযাত্রীদের হৃদয়ে যে প্রশান্তি দান করেন, তা এক বিশেষ খোদায়ী নেয়ামত। এই প্রশান্তির কারণেই তারা একাগ্রতার সাথে নামাজ ও হজ পালন করতে সক্ষম হন।

মসজিদে নববীর খতিব আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। কারণ মানুষের পাপাচার ও অবিচারই হচ্ছে নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ। তাই তিনি উপস্থিত মুসল্লিদের নিয়মিত নেক আমলের মাধ্যমে পরকালীন পাথেয় সংগ্রহের আহ্বান জানান।

খুতবার শেষ অংশে তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। এই পবিত্র ভূমি আল্লাহ তাআলা সবার জন্য নিরাপদ করেছেন, তাই এর পবিত্রতা রক্ষা করে ইবাদতে মশগুল থাকাই মুমিনের কাজ।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.