1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঢাবির সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামির পদত্যাগ - alokitodesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাবির সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামির পদত্যাগ

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

এডি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে তিনি লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।

ফেসবুক পোস্টে তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেয়ার ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ যখন তাকে এ পদের জন্য প্রস্তাব দেন, তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা গ্রহণ করেছিলেন।
বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন, আমরাও তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে মোনামী আরও লেখেন, জুলাই ও জুলাই-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এ টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।

এমবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.