নিজস্ব প্রতিবেদক
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীন অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার বিকাল তিনটায় এই ফলাফল প্রকাশ করা হয়।ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (result.iau.edu.bd) পাওয়া যাবে।
যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত (Withheld) রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে তাদের স্থগিত (Withheld) ফলাফল প্রকাশ করা হবে। স্থগিত (Withheld) ফলাফলের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই।
উল্লেখ্য যে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
Leave a Reply