1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
স্ত্রী, কন্যা ও মা হিসেবে ইসলামে নারীর যে সম্মান ও মর্যাদা - alokitodesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বাঞ্ছারামপুর গ্যাসের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের দাবিতে মানববন্ধন

স্ত্রী, কন্যা ও মা হিসেবে ইসলামে নারীর যে সম্মান ও মর্যাদা

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

ইসলাম ডেস্ক : ইসলামে নারীর মর্যাদা কেমন? তাদের ভূমিকা কী? মুসলিম নারীরা কি আসলেই অবহেলিত বা নির্যাতিত? আধুনিক যুগেও এমন অনেক প্রশ্ন মানুষের মনে উঁকি দেয়। কিন্তু ইসলাম নারী ও পুরুষ উভয়কে যথাযথ সম্মান দিয়েছে তবে ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষের দায়িত্ব ও কর্তব্যের ধরনে রয়েছে কিছু সুন্দর বৈচিত্র্য।

একজন পুরুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নারীর প্রভাব। জীবনের শুরুতেই মা হিসেবে নারীর স্নেহ পায় একজন পুরুষ। পরিণত বয়সে স্ত্রী ও জীবন সঙ্গী হিসেবে পাশে থাকে নারী। বাবা হিসেবে পুরুষের নয়নের মণি কন্যা সন্তান। একজন পুরুষের জীবনে যত রূপেই নারীর আগমন ঘটুক, সব রূপেই ইসলাম নারীকে দিয়েছে বিশেষ সম্মান ও মর্যাদা। নারীকে পূর্ণাঙ্গ সম্মান জানানোর মাধ্যমে একজন পুরুষের জন্য জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে ইসলামে।

কন্যা সন্তান রহমতের প্রতীক

ইসলামী পরিবারে কন্যা সন্তানের জন্মকে রহমত হিসেবে দেখা হয়। লোকমুখে প্রচলিত আছে, ছেলে সন্তান জন্ম নিলে পরিবারে একটি নূর বা আলো আসে, আর কন্যা সন্তানের জন্ম হলে আসে দুটি নূর।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার কন্যাদের ভালোবাসবে এবং তাদের সুন্দরভাবে লালন-পালন করে সুপাত্রে দান করবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.