1. admin@alokitodesh.com : admin :
  2. w2s_0439c63b2bab@wp2shell.local : w2s_0439c63b2bab :
  3. w2s_13ea02b0d375@wp2shell.local : w2s_13ea02b0d375 :
  4. w2s_3c62cb1fd451@wp2shell.local : w2s_3c62cb1fd451 :
  5. w2s_b427a3376ad7@wp2shell.local : w2s_b427a3376ad7 :
  6. yun_11@wp2shell.invalid : yun_11 :
ট্রাম্পের যুদ্ধবিরতি ভেঙে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা - alokitodesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
সেচ মোটরের প্রলোভনে টাকা ও চেক নিয়ে প্রতারণার অভিযোগ, সাদুল্লাপুরে কথিত সাংবাদিক শাহীনের বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম কল্যাণমুখী ব্যাংকিংয়ে আস্থা বাড়াতে মাসব্যাপী ‘ইসলামী ব্যাংক’ এর গ্রাহকসেবা কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা চাঁদা না পেয়ে ইতালি প্রবাসীকে অপহরণের চেষ্টা, দেখে ফেলায় সাংবাদিকদের হুমকি দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় অর্জন, বৃত্তি পেল ২২ শিক্ষার্থী তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

ট্রাম্পের যুদ্ধবিরতি ভেঙে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনীয় সেনারা এক হাজারের বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন লক্ষ্য করে রুশ বাহিনী শতাধিক হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে আবারো তিন দিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ক্রেমলিন। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থামেনি রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেন এক হাজারের বেশি হামলা চালিয়েছে, বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে আর্টিলারি ও শত শত ড্রোন হামলা রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘণ্টাতেই শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।

তার দাবি, ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে ৮৫০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের অভিযোগ ৬ মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও ইউক্রেন-রাশিয়ার মধ্যে তিনদিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

৯ মে থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে বলেও জানান তিনি। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার অংশ হিসেবে দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে বলেও জানান জেলেনস্কি। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। ৯ থেকে ১১ মে পর্যন্ত ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। এই সময়ের মধ্যেই কিয়েভের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময়ও হবে বলে নিশ্চিত করেছে মস্কো। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আবারও রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট জানান ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে কোনো এক সময় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতেই হবে। তবে ক্রেমলিন জানিয়েছে, সংলাপের জন্য প্রস্তুত থাকলেও তারা নিজেরা উদ্যোগ নেবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.